ঢামেক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২২ জুন ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢামেক শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢামেক শিক্ষার্থীরা © সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কলেজের হল পরিদর্শনে না এলে আন্দোলন আরও কঠোর হবে বলে আল্টিমেটাম দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীরা। রবিবার (২২ জুন) অধ্যক্ষের সঙ্গে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। 

শিক্ষার্থীরা জানান, দিনের পর দিন তারা ঝুঁকিপূর্ণ ভবনে জীবন বিপন্ন করে থাকছেন, কিন্তু প্রশাসন কার্যকর সমাধানের পরিবর্তে কেবল তাদের হল ছেড়ে দিতে বলছে।

ঢামেকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ডা. ফজলে রাব্বী হলের আবাসিক ছাত্র আব্দুল্লাহ আল নোমান বলেন, অনেক দিন ধরে নিরাপদ আবাসনের জন্য আন্দোলন করছি। হলের ভগ্নদশা দেশবাসী দেখেছে। আজ কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছিলাম, কিন্তু সুস্পষ্ট কোনো আশ্বাস পাইনি। বরং আমাদের বারবার বলা হয়েছে হল ছেড়ে দিতে।

তিনি বলেন, আমরা এখন স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি— আগামীকাল (২৩ জুন) দুপুর ১২টার মধ্যে তিনি যেন তার প্রতিনিধি দলসহ ঢামেকে এসে শিক্ষার্থীদের সঙ্গে বসেন এবং সমস্যার বাস্তব সমাধান দেন। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের দিকে যাব।

তিনি আরও বলেন, গতকালের বিজ্ঞপ্তিতে হল ছাড়ার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কোথাও লেখা নেই যে ভবনের সংস্কারের জন্য এটি করা হচ্ছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, আমাদের আন্দোলন দমন করতেই এই নির্দেশনা। আমরা এটা মানছি না। যেহেতু সংস্কার হচ্ছে না, আমরাও হল ছাড়ছি না।  

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কামরুল আলম বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানদের মতো। আমরা আশা করি, নিরাপত্তার স্বার্থে তারা হলে ছাড়বে, আমরা কার্যক্রম চালু করব। আজ না হলেও কাল তাদের এটা বুঝাতে সক্ষম হবে। 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬