সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবি মেনে নিল বিএমডিসি

১০ জানুয়ারি ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা

আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা © ফাইল ফটাে

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মেডিকেল শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। মেডিকেল কলেজের পরীক্ষাব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরোনো ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিএমডিসিতে আয়োজিত এক সভায় ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত বিএমডিসির একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে মেডিকেল শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সভা সূত্রে জানা গেছে, বিএমডিসির বেশ কয়েকজন সদস্য শিক্ষার্থীদের দাবির সাথে ভিন্নতা পোষণ করে তাদের নেওয়া সিদ্ধান্ত বহালের প্রস্তাব দেন। তবে সংস্থাটির অন্য সদস্যরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সিজিপিএ পদ্ধতি বাতিল করে ক্যারিঅন পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্ত নেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার মো. লিয়াকত হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। এর ফলে মেডিকেল কলেজের পরীক্ষায় আগের ক্যারিঅন পদ্ধতি বহাল থাকছে। সিজিপিএ পদ্ধতি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। কাগজপত্র স্বাক্ষর করা হয়ে গেলে এটি সবাইকে জানিয়ে দেওয়া হবে। খুব দ্রুত সময়ের মধ্যে সব মেডিকেল কলেজে চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

ট্যাগ: মেডিকেল
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬