দারুন্নাজাত সিদ্দীকিয়ায় আলিমে ভর্তি আবেদন চলছে

১২ জানুয়ারি ২০২২, ১০:৩০ AM
দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা

দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা © ফাইল ছবি

রাজধানীর ডেমরাস্থ দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় আলিম ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন চলছে। অনলাইনের মাধ্যমে গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে এই আবেদন প্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আগামী ২৯ জানুয়ারি নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিম ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সাধারণ ও বিজ্ঞান বিভাগে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, গত ৮ জানুয়ারি তারিখ হতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে আগামী ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করতে হবে। ভর্তির জন্য ২০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ ও যথা নিয়মে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং আবাসিক শিক্ষার্থীরা ছাত্রাবাসে সিট নিশ্চিত করে নির্ধারিত হারে ভর্তি ফি পরিশোধ করে ভর্তির কার্যক্রম শেষ করতে হবে।

অনলাইনে ভর্তির আবেদনের তথ্যাবলি-

ক) প্রথম পর্যায়ে আবেদন শুরু ৮ জানুয়ারি, শেষ ১৫ জানুয়ারি;

খ) নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ২৯ জানুয়ারি;

গ) শিক্ষার্থী কর্তৃক ভর্তি নিশ্চায়ন ৩০ জানুয়ারি, শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি;

ঘ) প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরে প্রতিষ্ঠানে ভর্তি শুরু ৩০ জানুয়ারি, শেষ তারিখ: ৬ ফেব্রুয়ারি।

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬