ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

০৯ জানুয়ারি ২০২২, ১২:৩২ AM
হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক চাপা দেয়

হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক চাপা দেয় © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৯) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার আখাউড়া উপজেলার ‘সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার’ ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক। জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামের আব্দুল হাফিজের ছেলে তিনি।

শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তিনি নিহত হন বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম।

ওসি বলেন, কুট্টাপাড়া এলাকায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক দেলোয়ারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬