মাদ্রাসা শিক্ষকদের ডিসেম্বরের এমপিও’র চেক ছাড়

২৯ ডিসেম্বর ২০২১, ০৭:০৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাদির সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।

বুধবার (২৯ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতেক স্বাক্ষর করেছেন উপ পরিচালক (অর্থ) মো. শামসুজ্জামান।

আরও পড়ুন: বিশ্বের ৫০০ স্টার্টআপের মধ্যে সেরা বুয়েটের অক্সিজেট

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের শিক্ষক-কর্মচারীগণের ডিসেম্বর/২০২১ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশের ৪টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। যার স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১০৫।

আরও পড়ুন: মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ভেরিফিকেশন ছাড়াই যোগদান: এনটিআরসিএ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীগণ আগামী ৪ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শাখা হতে ডিসেম্বর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১
  • ২২ জুন ২০২৬
গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬