মাদ্রাসার শ্রেণিকক্ষে গিয়ে কিশোরের আত্মহত্যা

২৫ জুলাই ২০২১, ১২:৪২ PM
সৎমা ঈদের দিন মুহিবুল্লাহকে মারধর করেন

সৎমা ঈদের দিন মুহিবুল্লাহকে মারধর করেন © প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের একটি মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা-পুলিশ। ওই কিশোরের নাম মুহিবুল্লাহ (১৫)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জুলাই) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর আকন্দ বাড়ি এলাকার কিশোর মুহিবুল্লাহকে স্থানীয় একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় পাওয়া যায়। এ সময় কিশোরের গলায় ডিশ লাইনের তার দিয়ে প্যাঁচানো ছিল।

জানা গেছে, সৎ মা ঈদের দিন মুহিবুল্লাহকে মারধর করেন। ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যার ঘটনা।

ইউপির চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু বলেন, মাদ্রাসা বন্ধ কিন্তু যে রুমে ঘটনাটি ঘটেছে, সেই রুমে মাদ্রাসা ও মার্কেটের পানির মোটরের সুইচ থাকায় রুমটি তালা দেওয়া হয়নি। রুম খোলা থাকায় সেখানে ঢুকে ওই কিশোর আত্মহত্যা করে থাকতে পারে।

মাদ্রাসার প্রধান শিক্ষক নিসার উদ্দিন জামিল বলেন, মাদ্রাসা বন্ধ থাকায় আমরা সবাই ছুটিতে বাড়ি চলে যাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মুহিবুল্লাহর বাবা ও সৎ মাকে থানায় আনা হয়েছে।

এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬