মাদ্রাসার লাইব্রেরিতে মিলল ১৫ ফুট লম্বা অজগর

০৭ ডিসেম্বর ২০২০, ১০:৩৭ PM

© সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি মাদ্রাসার লাইব্রেরি থেকে প্রায় ১৫ ফুট (৩০ কেজি) ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে অজগরটিকে স্থানীয় পাহাড়ে অবমুক্ত করা হয়। 

আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ কাঞ্চনা শাহ রশিদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার লাইব্রেরি কক্ষ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

মাদ্রাসার সুপারেন্টেন্ড মাওলানা মো. নুরুচ্ছফা জানান, তিনতলা বিশিষ্ট মাদ্রাসার দ্বিতীয় তলায় লাইব্রেরি কক্ষে প্রবেশ করে তিনি অজগরটিকে একটি চেয়ারের নিচে দেখতে পান। পরে বিষয়টি তিনি সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুস সালাম চৌধুরীকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রমজান আলী মাদ্রাসায় আসেন। বিকেলের দিকে অজগর সাপটি উদ্ধারের পর সবার উপস্থিতিতে পাশের পাহাড়ে অবমুক্ত করা হয়।

রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, উদ্ধারকৃত অজগর সাপটি ১৫ ফুট লম্বা এবং ওজন ৩০ কেজি।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬