কেন আল্লামা শফীকে কেবিনে নিচ্ছে না— জানালেন চমেক পরিচালক

১১ জুন ২০২০, ১২:২০ PM

© ফাইল ফটো

আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির।

তিনি জানান, আহমদ শফীর অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি সবার সঙ্গে কথা বলছেন। তবে তিনি এখনও আইসিইউতেই আছেন। করোনার ঝুঁকি এড়াতে তাকে কেবিনে নেয়া হচ্ছে না।

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজে করোনা রোগীরও চিকিৎসা দেয়া হচ্ছে। অনেক রোগী সেখানে ভর্তি। তাই ১০৩ বছর বয়স্ক আল্লামা শফির অবস্থার উন্নতি হলেও তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। শারীরিক অসুস্থতা নিয়ে হেফাজত আমীরকে গত ১ বছরে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রোববার রাত ৮টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। এরপর সোমবার দুপুরে হেফাজত আমিরের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950