ফুটবল খেলা কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রকে হত্যা

১০ জুন ২০২০, ০৯:৩২ AM

© প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল খেলার জের ধরে মো. সাইমুন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় তার বড় ভাই শিমুল (১৬) কে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে সোনাইমুড়ী বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. সাইমন (১৩) ও গুরুতর আহত শিমুল সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের আলোকপাড়া গ্রামের বড় বাড়ির শামছুদ্দিনের ছেলে এবং নিহত সাইমন সোনাইমুড়ী আলিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের ভাই শিমুল গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানায়, গতকাল বিকালে স্থানীয় মাঠে আলোকপাড়া গ্রামের সাইমুনদের সিদ্দিক উল্যাহ হাজী বাড়ীর সাথে আশরাফ আলী বেপারী বাড়ীর একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার গোল হওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবির্তকের ঘটনা ঘটে। এরই জের ধরে সাইমুনদের উপর ক্ষিপ্ত হয় প্রতিপক্ষের মীর হোসেনসহ কয়েকজন। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে সাইমুন ও তার ভাই শিমুল বাজারে যাওয়ার পথে তাদের গতিরোধ করে একই এলাকার এছাক মিয়ার ছেলে মীর হোসেনসহ ৮-১০জন।

ঘটনার একপর্যায়ের মীর হোসেন একটি ধারালো ছুরি দিয়ে সাইমুনের পেটে আঘাত করে এবং তাদের দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সোনাইমুড়ী বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন।

এসময় সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের ও প্রস্ততি চলছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬