আম পাড়া নিয়ে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা!

০৯ জুন ২০২০, ০৮:১৩ AM
আমানউল্লাহ শেখ (১৮)

আমানউল্লাহ শেখ (১৮) © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ থেকে আম পাড়া নিয়ে আমানউল্লাহ শেখ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রকে তার চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমানুল্লাহ ওই গ্রামের জাকির হোসেন শেখের ছেলে। সে কোটালীপাড়া উপজেলার কুশলা আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ছিল।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, সোমবার বেলা ১২টার দিকে আমানুল্লাহ শেখের চাচাতো ভাই বাবু শেখ ও দেলোয়ার শেখসহ অন্যান্যরা গাছ থেকে আম পাড়ার অভিযোগ এনে আমানুল্লাহকে বেদম প্রহার করে। এতে সে মারাত্মক আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিকাল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমানুল্লাহর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬