শিক্ষার্থী ভর্তি নিতে কওমী মাদরাসা খুলছে আজ

০২ জুন ২০২০, ০৯:২২ AM

© ফাইল ফটো

করোনা সংকটের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আজ মঙ্গলবার থেকে খুলছে কওমী মাদরাসাসহ সংশ্লিষ্ট অন্যান্য মাদরাসাগুলো। রমজানের পর নতুন বছরে মাদরাসাগুলোতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে।মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

মাদরাসা খুলে দিতে সরকার অনুমতি দিয়েছে বলে সোমবার (১ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মসজিদ ও মাদরাসা সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সবাই নির্দেশনাসমূহ প্রতিপালনে সর্বাত্মক সহায়তা করায় প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

এতে আরও বলা হয়, দেশের কওমী মাদরাসাগুলোতে প্রতিবছর রমজান মাসের পরপর নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এ বছর শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে অফিস খোলার অনুমতি প্রদানের জন্য কওমী মাদরাসাগুলোর পক্ষ থেকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়। প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রী মাদরাসাগুলোতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি আন্তরিকতার সঙ্গে অনুধাবন করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস খোলা রাখার অনুমতি দিয়েছেন।

তাই কওমী মাদরাসাসহ সংশ্লিষ্ট অন্যান্য মাদরাসার শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কওমী মাদরাসাগুলোও বন্ধ ছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চান না তিনি। করোনা সংকট নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence