বিশেষ ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড়ের দাবি আজিজীর

০৯ জুন ২০২৬, ০৬:০৬ PM
প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী

প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী © সংগৃহীত

বিশেষ ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষকদের বেতন ছাড়ের দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। 

ফেসবুক পোস্টে আজিজী বলেন, ‘মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের যে কোড নাম্বার থেকে বেতন দেওয়া হয় সেখানে পর্যাপ্ত অর্থ নেই। বিশেষ ব্যবস্থাপনায় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের দ্রুত বেতন ছাড় করার জোর দাবি জানাচ্ছি।

জানা গেছে, মে মাসের বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশের এমপিওভুক্ত মাদ্রাসার প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী। সংশ্লিষ্ট কোডে পর্যাপ্ত অর্থ না থাকায় বেতন ছাড়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত পরশু দিন হঠাৎ অর্থ মন্ত্রণালয় জানায়, মাদ্রাসা বিভাগের শিক্ষক-কর্মচারীদের কোডে পর্যান্ত টাকা নেই। যে টাকা আছে তাতে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব নয়। পরে বিষয়টি দুই মন্ত্রী জানলে তারা সমস্যাটি সমাধানে কাজ করছেন বলে জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা চাহিদাপত্র তৈরি করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি। এখন শুনছি, আমাদের কোডে নাকি টাকা নেই। এখন কী হবে বা কীভাবে বেতন দেবে, সেটা মন্ত্রণালয়ই ভালো জানবে বা বলতে পারবে। আমাদের কাজ শিক্ষক-কর্মচারীদের তালিকা ও চাহিদাপত্র তৈরি করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো। পরে সেখান থেকে অনুমোদন বা চিঠি এলে বাকি ধাপগুলো সম্পন্ন করা। এখন যেহেতু কোডেই টাকা নেই। এ মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’

মন্ত্রণালয় ও অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোডে টাকা না থাকায় শিক্ষক ও কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া নিয়ে একটা অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কবে পাবেন তা বলা যাচ্ছে না। ঊর্ধ্বতনরা ভালো বলতে পারবেন।

দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭, ১ হাজার ২৮৫টি ও ফাজিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তাকে গালিগালাজের অভিযোগ, দুই দিনের কর্মবিরতিতে বাকৃব…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬