ঢাকা আলিয়া মাদ্রাসার নতুন অধ্যক্ষের যোগদান

১৯ মে ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
নতুন অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওবায়দুল হককে ফুলেল শুভেচ্ছা

নতুন অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওবায়দুল হককে ফুলেল শুভেচ্ছা © টিডিসি

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মোঃ ওবায়দুল হক। আজ সোমবার (১৯ মে) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরাসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল, বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা আলিয়া সাংবাদিক সমিতি ও অন্যান্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নে তার নেতৃত্বকে স্বাগত জানান।

আরও পড়ুন: ইশরাক হোসেনের আক্রমনাত্মক কার্যক্রমের কারণ খুঁজে পেলাম না: আসিফ

নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওবায়দুল হক বলেন, ঢাকা আলিয়া মাদ্রাসা বাংলাদেশের ইসলামী শিক্ষার এক গৌরবময় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় সমভাবে দক্ষ করে গড়ে তোলাই আমার অঙ্গীকার।

প্রসঙ্গত, এর আগে অধ্যাপক মোঃ ওবায়দুল হক ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। শিক্ষকতার জীবনে তিনি ইসলামিক শিক্ষার প্রচার ও গবেষণায় বিশেষ অবদান রেখেছেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9