নোবিপ্রবির সাবেক উপাচার্যের মামলা বাতিলের রুল খারিজ

১৪ নভেম্বর ২০১৮, ০৭:২২ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবুল খায়েরের দুর্নীতি মামলা বাতিলের রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট। ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ বুধবার আবুল খায়েরের মামলা বাতিল সংক্রান্ত রুল খারিজ করে দেয়। আদালতে আবুল খায়েরের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মওদুদ আহমদ। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আমিন উদ্দিন বলেন, “রুল খারিজের পাশাপাশি আদালত মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন।”

উপাচার্য থাকা অবস্থায় ২০০৬ সালের ২২ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের আগের অনুমোদন বাদেই স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা ছাড়াই অনুমোদিত পদের অতিরিক্ত ৬ জন কর্মকর্তা ও ১০৮ জন কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে অধ্যাপক খায়েরের বিরুদ্ধে। অনুসন্ধানে এর প্রমাণ পেয়ে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. বেনজির আহমদ ২০০৯ সালের ১৩ জানুয়ারি নোয়াখালী সুধারাম থানায় মামলা করেন। পরে আবুল খায়ের মামলা খারিজের আবেদন জানায়। আদালত আজ তা খারিজ করে দেয়। 

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬