কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বিল পাস হচ্ছে আজ

১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৮ AM

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বিল জাতীয় সংসদে পাস হতে যাচ্ছে। জাতীয় সংসদের বুধবারের কার্যসূচিতে এ বিল উত্থাপনের কথা জানানো হয়েছে।

এছাড়া সংসদের চলতি অধিবেশনেই উত্থাপিত হয়েছে ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’। এর আগে ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে কওমি সনদের স্বীকৃতি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১১ এপ্রিল গণভবনে হেফাজতে ইসলামের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফীসহ প্রায় ৩০০ জন আলেমের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর শিক্ষা মন্ত্রণালয় ১৩ এপ্রিল কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ইসলামিক স্টাডিজ এবং আরবির সমমান ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

প্রকাশিত গেজেটে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও হেফাজতের আমির আহমদ শফীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির উদ্যোগে গঠিত হয় ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ নামে নতুন সংস্থা। এ সংস্থার অধীনে ২০১৭ ও ২০১৮ সালে দেশের মাদ্রাসাগুলোয় দাওরায়ে হাদিস পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬