ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ AM

© ফাইল ফটো

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছাত্র বলাৎকারের অভিযোগে জামি’য়া মাদানিয়া ইসলামিয়া আগরপুর বাসস্ট্যান্ড মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. কামরুল ইসলাম খানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

এলাকাবাসী জানান, কুলিয়ারচর উপজেলার জামি’য়া মাদানিয়া ইসলামিয়া আগরপুর বাসস্ট্যান্ড মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. কামরুল ইসলাম খান (৩০) গত বুধবার রাতে ওই মাদ্রাসার নূরানী প্রথম শ্রেণির এক ছাত্রকে (৮) বলাৎকার করে। বলাৎকারের অভিযোগে বৃহস্পতিবার রাতে কুলিয়ারচর থানার এস আই আরিফ রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক কামরুল ইসলাম খানকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি মো. মনির হুসাইন ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, ওই শিক্ষককে নূরানী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। গত ৪ আগষ্ট থেকে ওই শিক্ষক মাদ্রাসায় পাঠদান করে আসছিল।

কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা বলেন, এ ঘটনায় শুক্রবার কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬