আজ ও আগামীকাল ৪ জেলার সব মাদ্রাসাও বন্ধ

০৯ আগস্ট ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

বন্যার্ত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার সব মাদ্রাসার আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাতে আদেশটি প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যার পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বেসরকারি মাদরাসাগুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম আগামী ৯ ও ১০ আগস্ট বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  

জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতের সৃষ্ট জলাবদ্ধতার কারণে মঙ্গলবার এ নগরের মাদ্রাসাগুলো বন্ধ ছিলো। 

এর মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বন্যার্ত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। 

তবে, রাঙ্গামাটি এলাকায় বন্যার প্রাদুর্ভাব কম থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9