ক্লাস চলাকালে বজ্রপাত, আহত ৯ শিক্ষার্থী

২৪ জুলাই ২০২৩, ০৭:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আহত শিক্ষার্থীরা

আহত শিক্ষার্থীরা © সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নে মাদরাসায় ক্লাস চলাকালে বজ্রপাতে ৯ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। উপজেলার চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় সোমবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা হলো, আফরোজা, নির্রমা, ফারজানা, সুমাইয়া, রোকসানা, আলী রাজ, সানজিদা, আব্দুর রাজ্জাক ও নাজমিন নাহার।বর্তমানে তারা সবাই রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: গবেষণা উৎসাহিত করতে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

চাকিরপাশা দাখিল মাদরাসার সুপার মানিক মিয়া বলেন, সোমবার দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণীর ৯ শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার দুপুরে বজ্রপাতে আহত ৯ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৭ জন মেয়ে আর ২ জন ছেলে রয়েছে। দুজনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রেখেছি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হীল জামান জানান, সোমবার দুপুরে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে মিলল টিকটিকি
  • ০১ আগস্ট ২০২৬
অনড় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষক, আগামীকাল থেকে লা…
  • ০১ আগস্ট ২০২৬
৫ বছরে ২ কোটি গাছ লাগাবে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ আগস্ট ২০২৬
ফ্রান্স-স্পেনের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের আরেক দেশ 
  • ০১ আগস্ট ২০২৬
তিতুমীরে ‘ডিবেট ফর রিমেম্বারিং ৩৬ জুলাই’ আয়োজন ছাত্রশিবিরের
  • ০১ আগস্ট ২০২৬
ফেনীতে ছাত্রলীগের মিছিল; ৭৫ জনকে আসামি করে মামলা, কারাগারে ৩
  • ০১ আগস্ট ২০২৬