এমপিওভুক্ত হলেন মাদ্রাসার ১৫৭ শিক্ষক

১৪ জুলাই ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

দেশের বেসরকারি মাদ্রাসার ১৫৭ শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। একই সাথে ৪০৪ জন কর্মচারীকেও এমপিওভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এমপিওভুক্তির এই তালিকা চূড়ান্ত করেছেন।

জানা গেছে, যারা এমপিওভুক্ত হয়েছেন তাদের মধ্যে মাদ্রাসারা বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও কর্মচারী। এছাড়া নতুন এমপিওভুক্ত হওয়া কিছু প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীও এমপিওভুক্ত হয়েছেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. লুৎফর রহমান বলেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শিগগিরই ব্যাংকের মাধ্যমে এমপিওর অর্থ পাবেন।

প্রসঙ্গত, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রতি মাসেই এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রতি তিন মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬