ইনক্রিমেন্ট কাটার অর্থ ফেরত পাবেন মাদ্রাসা শিক্ষকরা

০৯ জুলাই ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ইনক্রিমেন্ট কর্তনের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। অর্থ ফেরতের জন্য শিক্ষকদের অনলাইনে আবেদন করতে হবে।

রোববার (৯ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. লুৎফর রহমান।

তিনি বলেন, ৬ মাস না হওয়ায় শিক্ষকদের ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছিল। সেগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষকদের এজন্য মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এদিকে মাদ্রাসা শিক্ষকদের ৬ মাস পর্যন্ত বকেয়া বেতন-ভাতা নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে আবেদনসমূহ সঠিকভাবে যাচাই-বাছাই কাজ সম্পন্নের জন্য অনেক সময় প্রয়োজন হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

৬ মাসের বেশি সময়ের ও বিজ্ঞ আদালতের আদেশমূলে দাবিকৃত বকেয়া বেতন-ভাতাদির আবেদনে প্রতিকারপ্রার্থীর নিজস্ব স্বাক্ষর, প্রতিষ্ঠান প্রধান/জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা মাধ্যমিক/থানা শিক্ষা অফিসারের অপ্রায়ণ হার্ড কপিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ছক এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ সংশোধিত) এর পরিশিষ্ট " মোতাবেক চাহিত তথ্যাদি ও অন্যান্য ডকুমেন্টসসহ দাখিল করতে হবে। 

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬