দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

০৮ জুলাই ২০২৩, ০৯:৩৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র © ফাইল ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে গোসল করতে নেমে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।  

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম বায়েজিদ হোসেন (৯)। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান নিখোঁজের এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, নিখোঁজ বায়েজিদ পাগলারহাট বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র।

পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪টার দিকে বায়েজিদসহ আরও কয়েকটি শিশু দুধকুমার নদের শালমারা ঘাটে গোসল করতে নামে। গোসলের একপর্যায় নদের পানির স্রোতে তলিয়ে যায় সে। পরে পরিবারের ও এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে এখন পর্যন্ত বায়েজিদকে খুঁজে পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস রংপুরের ডুবুরি দলকে জানানো হয়েছে। উদ্ধার কাজ চলছে।

হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬