ঝালকাঠিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসাশিক্ষক নিহত

০১ জুলাই ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বিদ্যুৎস্পৃষ্ট

বিদ্যুৎস্পৃষ্ট © প্রতীকী ছবি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জামাল হোসেন হাওলাদার (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষক বৈদ্যুতিক শকে মৃত্যুবরণ করেছেনন। শনিবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জামাল হোসেন হাওলাদার ওই এলাকার মসজিদ বাড়ি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ বাড়িতে তার চাচার ঘর থেকে সাইড লাইন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জামাল হোসেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামালা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬