মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক অনুমোদন

২১ জুন ২০২৩, ০২:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার চেক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার এই চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে।

বুধবার (২১ জুন) দুপুর ২টায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক অনুমোদন দেয় মন্ত্রণালয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাসার। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার চেকে স্বাক্ষর হয়েছে। এটি এখন অধিদপ্তরে আসবে। এরপর অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিস্বাক্ষর করবেন।

মো. আবুল বাসার আরও বলেন, আমাদের অধিদপ্তর থেকে প্রতিস্বাক্ষর করে আজকেই চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে সময় স্বল্পতার কারণে এটি সম্ভব না হলে আগামীকাল বৃহস্পতিবার চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে।

হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬