আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি মাদ্রাসা শিক্ষকদের

২৭ মে ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবিসহ ৯টি দাবি তুলেছে বাংলাদেশ মাসরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের। শনিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা অবগত আছেন, গত ২०২২-২৩ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা ক্ষাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা ক্ষাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ১৬১ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা ক্ষাতে বরাদ্দ ছিল মাত্র হাজার ৭২৭ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী একটি দেশের মোট জিডিপির ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখা উচিত। যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ ছিল সেখানে কারিগরি ও মাদ্রাসায় ২টি বিভাগে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। যার কারণে মাদ্রাসায় শিক্ষায় তেমন কোন অগ্রগতি নেই।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ বাস্তবায়ন ও স্মাট বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। তাই ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেটে কারিগরি ও মাদ্রাসা ২টি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা এবং মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রয়োজন রয়েছে। 

এছাড়া আরও কিছু দাবি তুলেছে তারা-

১। আসন্ন ঈদুল আযহার পূর্বেই শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান

২। মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা প্রদান

৩। আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান

৪। সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান।

৫। বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু ৬। সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান

৭। ইএফটি (EFT) এর মাধ্যমে বেতন প্রদান

৮। প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান

৯। মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ।

সংগঠনের মহাসচিব শাঙ্ক ইসলামের সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কে এম শামিম, মেহেদি হাসান সরকার, ফিরোজ আলম, মো: এলিন তালুকদার, সহসভাপতি মোহাম্মদ আলী, কামরুন্নাহার, কবি সুরুজ্জামন, আব্দুস সাত্তার, শাহআলম, যুগ্মসম্পাদক মেহেদি হাসান, জসিম উদ্দীন, সালেহ উদ্দীন আহম্মেদ মো: মনিরুজ্জান, আজাহার আলী মুক্তা রফিকুল ইসলাম, কামরুজ্জামন সহ আরও অনেকে।

বাংলাদেশের ফুটবল উন্মাদনা ও জেন-জি’র সমর্থন: আবেগ, ইতিহাস ও…
  • ১৮ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পরই রাশিয়া থেকে ২০হেলি…
  • ১৮ জুন ২০২৬
ডিমলায় এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইস…
  • ১৮ জুন ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলে…
  • ১৮ জুন ২০২৬
বজ্রপাতে তিন যুবকের মৃত্যু 
  • ১৮ জুন ২০২৬
ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ বাংলাদেশি, দেখুন তালিকা
  • ১৮ জুন ২০২৬