দাখিল পরীক্ষার হলে ঘুমাচ্ছিলেন দুই শিক্ষক

১৬ মে ২০২৩, ০৪:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM

© সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে দাখিল ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে ঘুমাচ্ছিলেন দুই শিক্ষক। সেই সুযোগ কাজে লাগিয়ে পরীক্ষার্থীরা দেখাদেখি করে লিখছিল। মঙ্গলবার (১৬ মে) সকালে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে চাটখিল উপজেলার মল্লিকাদিঘীর পাড় ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এমন সময় ওই কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিষয়টি তার নজরে আসলে চলমান এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে তাৎক্ষণিক ওই দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া হল পর্যবেক্ষকরা হলেন, উপজেলার খোয়াজেরভিটি ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী আবদুস শহীদ এবং মমিনপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. মুজাম্মিল।

চাটখিলের ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। আমরা পরীক্ষাকেন্দ্রগুলো নিয়মিত তদারকি করছি। বাকি পরীক্ষাগুলোতেও আমাদের তদারকি অব্যাহত থাকবে।

মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬