মাদ্রাসা বোর্ডের স্থগিত পরীক্ষার তারিখ নিয়ে যা জানা গেল

১৬ মে ২০২৩, ০৩:৫৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
দাখিল পরীক্ষার্থী

দাখিল পরীক্ষার্থী © ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখার স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ও ২৮ মে ৯টি শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়নি।

মাদ্রাসা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার সাথেই তারা পরীক্ষা নিতে চান। আগামী ২৭ ও ২৮ পরীক্ষা আয়োজনের বিষয়টি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় জানানো হয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে আগামীকাল বুধবারের (১৭ মে) মধ্যে জানিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাে. কামাল উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি পরীক্ষার সাথেই দাখিলের স্থগিত পরীক্ষা আয়োজন করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর আগামীকালের মধ্যে এটি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে।

এদিকে আগামী ২৭ মে কুমিল্লা, যশোর, বরিশাল ও চট্টগ্রাম বোর্ডের পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ২৮ মে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন এই বোর্ডগুলোতে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
  • ২৮ মার্চ ২০২৬
মেধা ও যোগ্যতার মূল্য দিলেই বিশ্ববিদ্যালয় বাঁচবে, দেশ বাঁচ…
  • ২৮ মার্চ ২০২৬
ফেসবুকে স্ত্রীর ছবি নিয়ে কলহ, স্বামীর আত্মহত্যা
  • ২৮ মার্চ ২০২৬
এসএসসির কেন্দ্রে সিসিটিভি-ঘড়ি-পর্যাপ্ত আলো বাতাসসহ যেসব বিষ…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence