আলেমদের মুক্তি দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা, হাতে কিতাব

১২ মে ২০২৩, ১০:২২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
আলেমদের মুক্তি দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা, হাতে কিতাব

আলেমদের মুক্তি দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা, হাতে কিতাব © সংগৃহীত

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজীসহ কারাগারে আটক আলেমদের মুক্তি দাবিতে মানববন্ধন করেছেন কওমি মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে সামনে এই  মানববন্ধন হয়‌। এ সময় শিক্ষার্থীদের হাতে কওমি মাদ্রাসা বিভিন্ন কিতাব দেখা গেছে।

এ মানববন্ধনের শিরোনাম করা হয়েছে ‘আমরা শিক্ষকদের কাছে হাদিস পড়তে চাই’। কর্মসূচির আহ্বায়ক মুহাম্মাদ দিদারুল ইসলাম বলেন, ইসলামী পাঠ্যক্রমে সনদের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে আমাদের প্রিয় শিক্ষকদের দুই বছর ধরে বন্দি রাখায় আমরা সনদ থেকে বঞ্চিত হচ্ছি।

আটক আলেমদের নাম উল্লেখ করে তিনি তাদের মুক্তি দাবি করেন। বলেন, মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা হারুন ইজহার, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দেশবরেণ্য শিক্ষাবিদদের বন্দি রেখে আমাদের নির্বিঘ্নে পড়ালেখার অধিকার হরণ করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। ছাত্রসমাজ এই জুলুম আর চোখবুজে সহ্য করবে না।

আরও পড়ুন: মামুনুল হকের জামিন

দেশের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে বলে উল্লেখ করে দিদারুল ইসলাম বলেন, বছরের শুরুতেই আমাদের শিক্ষকদের হাদিসের মসনদে চাই। না হয় প্রিয় শিক্ষকদের মসনদে ফিরিয়ে আনতে ছাত্র-জনতা মাদ্রাসা থেকে রাজপথে নেমে আসবে। তারা নেমে এলে নিজেদের শিক্ষকদের মুক্ত না করে মাদ্রাসায় ফিরবে না।

মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬