দাখিল পরীক্ষা কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাহমুদুল 

১১ মে ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
দাখিল পরীক্ষা কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাহমুদুল 

দাখিল পরীক্ষা কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাহমুদুল  © সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলায় দাখিল পরীক্ষা দিতে কেন্দ্রে এসে মাহামুদুল হাসান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে পৌনে ১০টার দিকে পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ওই মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অভিভাবকরা তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহমুদ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।

পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাসার বলেন, অন্যদিনের মতো আজও মাহমুদুল সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করে। হঠাৎ কিছু ছাত্র এসে জানায়, মাহমুদ অসুস্থ, কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের ‘পরিস্থিতি বুঝে’ এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত

তিনি বলেন, তখন আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. এস এম ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, একই কেন্দ্রে শ্রাবন্তী আক্তার ও মরিয়ম আক্তার নামে আরও দুই শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে গেছে।

হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬