প্রথম দিনে দাখিল পরীক্ষায় অনুপস্থিত ১১ হাজার পরীক্ষার্থী

৩০ এপ্রিল ২০২৩, ০৫:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM

© ফাইল ফটাে

এসএসসি ও সমমানের পরীক্ষার আজ রবিবার শুরু হয়েছে। প্রথম দিনে দাখিল পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ১১ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৫ পরীক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলে বেলা ১টা পর্যন্ত। পরে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

করোনার আগে সাধারণত ফেব্রুয়ারিতে এই পরীক্ষা শুরু হত। করোনা ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জানানো, সারা দেশে ৭১৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ৬৫ হাজার ১০২ জন। এর মধ্যে প্রথম দিনে অংশ নিয়েছে ২ লাখ ৫৩ হাজার ৭১৯ জন। আর অনুপস্থিত ছিল ১১ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী।

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬