দাখিল পরীক্ষার্থী প্রায় ৩ লাখ

২৫ এপ্রিল ২০২৩, ০২:৫৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
দাখিল পরীক্ষার্থী

দাখিল পরীক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেবেন ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন। আর ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন। এবার ৯ হাজার ৮৫টি মাদরাসা থেকে পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশ নেবেন। মোট ৭১৬টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবারে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এজন্য এইচএসসির টেস্ট পরীক্ষা কিছুটা পিছিয়ে দেয়া হয়েছে। আশা করছি আগস্টের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে পারবো।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীদের মধ্যে ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ এপ্রিল) থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না।

‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
সমস্যা সমাধানে জনগনের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ বি…
  • ২৮ মার্চ ২০২৬
স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence