মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক ছাড়

১৩ এপ্রিল ২০২৩, ১১:১৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-ফিতরের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাস তুলতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাসারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের ঈদ-উল-ফিতরের উৎসব-ভাতার সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীগণ আগামী ১৮ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক হতে ঈদ-উল-ফিতরের উৎসব-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬