হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নূর আহমদ মারা গেছেন

৩১ মার্চ ২০২৩, ১২:২১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নূর আহমদ মারা গেছেন

হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নূর আহমদ মারা গেছেন © সংগৃহীত

হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি, সাবেক শিক্ষা পরিচালক ও প্রবীণ মুহাদ্দিস আল্লামা নূর আহমদ আর নেই।বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী। তিনি দেশ-বিদেশে অসংখ্য শিক্ষার্থী ও ভক্ত রেখে গেছেন।

মুফতি নূর আহমদ দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে শয্যাশায়ী দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার নিজ কক্ষের চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ০৮ ফেব্রুয়ারি তাঁকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: মোহসীনিয়া মাদ্রাসা যেভাবে হলো কবি নজরুল কলেজ

May be an image of 3 people

মুফতি নূর আহমদের মৃত্যুতে কওমি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের আলেম-উলামারা তার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করেন।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা …
  • ০৫ নভেম্বর ২০২৬
ফেসবুকে চেয়েছিলেন ক্ষমা, না ফেরার দেশে সাবেক স্কুলশিক্ষক
  • ০৫ নভেম্বর ২০২৬
সহসাই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের বদলি
  • ০৫ নভেম্বর ২০২৬
ট্রাম্প কি আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950