কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রধান প্রশিক্ষকের ইন্তেকাল

৩০ মার্চ ২০২৩, ১২:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
 মাওলানা শিব্বির আহমদ

মাওলানা শিব্বির আহমদ © সংগৃহীত

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান প্রশিক্ষক এবং প্রবীণ আলেম মাওলানা শিব্বির আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

গত ৩ দিন আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সহধর্মিনী মারা যায়। শারীরিক অসুস্থতা নিয়ে মাওলানা শিব্বির আহমদ ঢাকা থেকে গিয়ে স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন। এরপর আবার ফিরে আসেন হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক।

জানা গেছে, মাওলানা শিব্বির আহমদ নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসার সদরুল মুদাররিস ছিলেন। এদেশে শিক্ষক প্রশিক্ষণকে তরান্বিত করতে আল্লামা শিব্বির আহমদের ব্যাপক ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় নোয়াখালির চরমুটুয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬