দুঃসংবাদ শুনে স্তব্ধ হয়ে আছি : অলোকরঞ্জন দাশগুপ্ত

১০ জুন ২০১৮, ০৯:০৯ PM
অলোকরঞ্জন দাশগুপ্ত

অলোকরঞ্জন দাশগুপ্ত © সংগৃহীত

বেলালের চলে যাওয়ার দুঃসংবাদ শুনে স্তব্ধ হয়ে আছি। কিছুদিন হলো তাঁর শারীরিক বিপর্যয়ের কথা আমার কানে এসেছিল। সেজন্য মনকে বেঁধে রাখবার চেষ্টা করছিলাম, বেলাল যেন আমাদের মধ্যে আরও কিছুদিন থাকে।  তাঁকে নিয়ে আমার স্মৃতি শিশিরের মতো সতেজ হয়ে আছে। আসলে বেলাল কলকাতারই মানুষ। কৃত্তিবাসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর সেই কলকাতাকে নিজের মধ্যে সংহতভাবে পেয়েছিল। আমার মনে হয় যেন কৃত্তিবাসের জয়নিশান নিয়েই সে বাংলাদেশে চলে যায়। সেজন্য মনে হয়নি আমাদের মধ্যে কখনো ভৌগলিক ব্যবধান হয়েছে।

আজ তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করতে বসিনি। কেন না বেলাল আমাদের কবিতা ভাবনারই নিরন্তর সঙ্গী হয়ে আছে এখনো। বেলাল সেই ঘরানার মানুষ−যেখানে কবিতা লেখা আর কবিতার ব্যাপক মঞ্চায়ন প্রায় সমর্থক। এর ফলে এটাও মেনে নিতে হবে যে, বেলাল কাল্টের চর্যায় নিজেকে নিয়োজিত করেছিল। এর ফলে এটাই ঘটেছে যে, দুই বাংলার পাঠক ক্রমশ আরও বেশি কবিতাপাঠের দিকে ঝুঁকে পড়েছে। আজ আমরা অবিস্মরণীয় একজন কবি ও কবিতাকর্মীকে নিবিড় স্নেহবিনতি জানাই।

১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬
স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ
  • ২৫ জুন ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ২৫ জুন ২০২৬