ঢাবিতে রবীন্দ্র-নজরুল উৎসবের উদ্বোধন বৃহস্পতিবার

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে রবীন্দ্র-নজরুল উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম যথাক্রমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিবিষয়ক জ্ঞানগর্ভ বক্তব্য রাখবেন।

এছাড়া, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, কলা অনুষদ সাংস্কৃতিক দল এবং “কলকাতার রবীনন্দন” নামক রবীন্দ্র সংগীত চর্চার সংগঠনের যৌথ উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে সর্বশেষ যা জানা গেল
  • ২৫ জুন ২০২৬
ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই
  • ২৫ জুন ২০২৬
১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬