‘চিরায়ত বাংলা গান’ এর আসর বসছে বুধবার

২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৮ PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শরতের শুভ্র সন্ধ্যায় নাগরিক জীবনে বিনোদনের নতুন মাত্রা দিতে আয়োজন করা হয়েছে চিরায়ত বাংলা গানের। বুধবার  সন্ধ্যা সাড়ে ৬টায় এ আসর অনুষ্ঠিত হবে।  স্বপ্নকুঁড়ি ও সাপ্তাহিক সময় পূর্বাপরের উদ্যোগে এ লেখক-পাঠক সমাবেশের আয়োজন করা হয়েছে। 

একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এ জলসায় সংগীত পরিবেশন করবেন ভারতের বরেণ্য কণ্ঠশিল্পী রানা ধানুকা, দ্বিতীপ্রিয়া দত্ত ও তবলাশিল্পী মানস চক্রবর্তী। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাতী করঞ্জাই ও স্বপ্নকুঁড়ির শিল্পীরা পরিবেশন করবেন মরমী গান।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয়ের সচিব শ্যামসুন্দর সিকদার। এছাড়া বিশিষ্ট অনুবাদক আলী আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মাসুদুজ্জামান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল ও চিত্রশিল্পী মাসুক হেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬