পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈধতা যাচাইয়ে আইনি নোটিশ

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির © সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং সাংবিধানিকভাবে তাদের শপথের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে এই নোটিশ পাঠান।

প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশের প্রাপক করা হয়েছে।

আইনজীবী আসলাম মিয়া জানান, আগামী সাত দিনের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংবিধান ও আইন অনুযায়ী হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় বিচারিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

নোটিশে সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফশিলের আলোকে দুই মন্ত্রীর নিয়োগ, যোগ্যতা, নাগরিকত্ব ও শপথের বৈধতা প্রমাণের দাবি জানানো হয়। সংবিধানের ৬৬(১) ও ৬৬(২)(গ) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হতে পারেন। তবে জন্মসূত্রে নাগরিক ব্যক্তি পরবর্তী সময়ে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করলে তা সম্পর্কিত বিশেষ বিধানও সংবিধানের ৬৬(২এ) অনুচ্ছেদে রয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। তার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ক্ষেত্রে তারা বর্তমানে বাংলাদেশের নাগরিক কিনা, কখনো বিদেশি নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণ করেছিলেন কিনা এবং থাকলে তা বিধিসম্মতভাবে ত্যাগ করেছেন কিনা—এসব সম্পর্কিত যাবতীয় নথি ও রেকর্ডপত্র পরীক্ষা করে স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬