তনু হত্যা মামলা: নতুন করে আরও ২ সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

২১ জুলাই ২০২৬, ০৬:৪৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ০৭:৫৪ PM
সোহাগী জাহান তনু

সোহাগী জাহান তনু © সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন মোড় সামনে এসেছে। মামলার তদন্তে আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে মামলার প্রধান দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কুমিল্লার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ পাওয়া ওই দুই সন্দেহভাজন হলেন সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম এবং কুমিল্লা নগরীর রাজাপাড়া লক্ষীনগর এলাকার এম এ হান্নানের ছেলে ফয়সাল আহমেদ রাব্বী।

তদন্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, গত শুক্রবার (১৭ জুলাই) কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আমলি আদালতের বিচারক মুমিনুল হক তদন্তের স্বার্থে এই দুই সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন মঞ্জুর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের ডিএনএ সংগ্রহ করে মামলার আলামতের সঙ্গে ফরেনসিকভাবে মিলিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, এর আগে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস-ম্যাচ করা হয়েছে। তদন্তের অগ্রগতির অংশ হিসেবে এবার আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে, মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত সংশ্লিষ্টরা জানান, শাহিন আলম কুয়েতে পালিয়ে গেছেন বলে তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, জাহিদুজ্জামানের বর্তমান অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9