ছাত্রকে মারধর

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

২৪ মে ২০২৬, ১০:০২ PM
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখা

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখা © ফাইল ছবি

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখার চতুর্থ শ্রেণির ইংরেজি ভার্সনের ছাত্র ঈসা বিন জাহান জায়ানকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন জাহানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অপর দুই আসামি হলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখার শারীরিক শিক্ষার শিক্ষক মাহবুবুর রহমান ও প্রতিষ্ঠানটির বাংলা ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত নাসিম আকাশ।

আজ রবিবার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রওনক জাহান তাকি’র আদালতে এ মামলা দায়ের করেন ঈসা বিন জাহান জায়ানের মা আয়েশা সিদ্দিকা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী রিপন হোসেন এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদীর ছেলে ঈসা বিন জাহান জায়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত নাসিম আকাশ বিভিন্ন সময় তাকে ‘কিশোর গ্যাং’ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন ও র‌্যাগিং করতো। এ বিষয়ে গত ১৫ জানুয়ারি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে অভিযুক্ত শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে বাদীর ছেলেকে মারধর ও হত্যার হুমকি দেয়। 

মামলার আসামি রওশন জাহান ও মাহবুবুর রহমান অভিযুক্ত আকাশের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি। এছাড়া ঈসা বিন জাহান জাইয়ানকে আকাশের থেকে দূরত্ব বজায় রাখতে বলেন তিনি।

মামলার অভিযোগ থেকে আরো জানা যায়, গত ২০ মে দুপুরে টিফিন ও নামাজের সময় আকাশসহ ১০ থেকে ১২ জন বাদীর ছেলেকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে স্টিলের চাপাতি দিয়ে চোখের পাশে ও কপালে আঘাত করে এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬