অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

০৪ মে ২০২৬, ০২:০৭ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০২:০৯ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। এতে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে কমিশন গঠনের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী মহসিন রশিদ গণমাধ্যমকে বলেন, এতে অন্তর্র্বতী সরকারের মেয়াদে নেওয়া সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুন: পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের চিন্তা, শুরু হতে পারে জুলাইয়ে

বিকেলে পিটিশনটি শুনানির জন্য উপস্থাপনের চেষ্টা করবেন বলে জানান এ আইনজীবী। রিটে মন্ত্রিপরিষদ ও আইন সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। এর আগে বর্তমান সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেও রিট পিটিশন দায়ের করেছিলেন তিনি। 

হাইকোর্টের একটি বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। পরে আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্র্বতী সরকারের বৈধতা বহাল রেখেছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬