ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির মুখে

৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫২ AM
অপরাধ ট্রাইব্যুনালে ইনু ও দুই পুলিশ সদস্য

অপরাধ ট্রাইব্যুনালে ইনু ও দুই পুলিশ সদস্য © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আসামি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে ‘টেনশন না করতে’ বলে আশ্বস্ত করা সেই দুই কনস্টেবল শাস্তির মুখে পড়েছেন। শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনকে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।

বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত এই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে ট্রাইব্যুনালকে অবহিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে ওই দুই কনস্টেবল বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপ-আলোচনায় লিপ্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইনুকে নিয়ে যাওয়ার সময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে দুই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’

ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিও ফুটেজে তাদের এই আচরণ স্পষ্ট দৃশ্যমান, যা আদালতের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে হাসানুল হক ইনুর বিচার চলছে। বুধবার ষষ্ঠ দিনের মতো তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।

অত্যাচারী স্বামী জামিন পাওয়ায় বিচারকের সামনেই বিষপান স্ত্রীর
  • ১০ মে ২০২৬
বাবা নেই, মা বিদেশে—৯৯৯-এ ফোন পেয়ে স্কুল শিক্ষিকার মরদেহ উদ…
  • ১০ মে ২০২৬
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
  • ১০ মে ২০২৬
টিনশেডের প্রশাসনিক ভবনে চলছে কার্যক্রম, ৬২ বছর পেরোলেও হয়নি…
  • ১০ মে ২০২৬
নবম পে-স্কেল নিয়ে সুখবর পাচ্ছেন চাকরিজীবী-পেনশনভোগীরা
  • ১০ মে ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9