ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ, স্ত্রী-মেয়ের জমি জব্দ

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ PM
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলম

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলম © ফাইল ছবি

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর-ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের নামে ট্রাস্ট ব্যাংক পিএলসির একটি হিসাবে থাকা ৭৭ লাখ ৫৬৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার স্ত্রী লুবনা আফরোজা, দুই মেয়ে সারাহ জুমানা ও জারিফা বিনতে আলমের নামে ট্রাস্ট সিটি প্রকল্পে দুই কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকার ৫ কাঠা জমি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং জমি জব্দ চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুল আলমের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। 

আরও পড়ুন: সংস্কারের জনক ও বাহক বিএনপি, নব্য সংস্কারবাদীদের অপপ্রচার বিস্ময়কর: মাহদী আমিন 

একই সাথে লুবনা আফরোজা, দুই মেয়ে সারাহ জুমানা ও জারিফা বিনতে আলমের নামে প্লট ক্রয়ের জন্য জমা করা প্লটের টাকা (রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি) উঠিয়ে সম্পদ গোপন করার চেষ্টা করছেন।

এতে আরো বলা হয়, তদন্ত শেষ হওয়ার আগে এসব সম্পদ পুনরায় হস্তান্তর, যা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সেগুলো উদ্ধার করা সমস্যা হবে। এজন্য তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬