শিশু সাবা হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ AM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ AM
সাবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল

সাবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল © টিডিসি

ঝিনাইদহের পবহাটি এলাকায় তিন বছর বয়সী শিশু সাইমা খাতুন সাবা হত্যাকাণ্ডে কঠোর অবস্থান ঘোষণা করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন—এই নৃশংস হত্যার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন হবে এবং অপরাধীরা যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত সাবার শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

তিনি বলেন, শিশু সাবার হত্যার তদন্ত বা বিচারকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট কাউকে রেয়াত করা হবে না। যত শক্তিশালীই হোক, সবাইকে আইনের মুখোমুখি দাঁড়াতে হবে। আইনের শাসনের ওপর কোনো ছায়া পড়তে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আমরা দেশে আইনের শাসনে মানুষের আস্থা ফিরিয়ে এনেছি। জুলাই বিপ্লবের পর থেকে দেশে আর ক্রসফায়ার নেই, গুম-নিখোঁজ ও মিথ্যা মামলার সংস্কৃতিও বন্ধ হয়েছে। এখন আইন নিজস্ব গতিতেই চলবে, কারও হস্তক্ষেপ ছাড়াই।

প্রসঙ্গত, বুধবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাইমা খাতুন সাবা। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শান্তনাকে আটক করা হয়েছে।

শিশু হত্যার এই বর্বর ঘটনায় জেলাজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ।

ঢাবিতে সহকারী প্রক্টরদের পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্বচ্ছত…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ পিছিয়েছে বাংলাদেশ
  • ১৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
১ জনের জীবন বাঁচাতে পুকুরে নেমে মারা গেল ২ জনই
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950