সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলার আবেদন

২৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ PM
সানজিদা ইসলাম তুলি

সানজিদা ইসলাম তুলি © ফাইল ছবি

ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে ঢাকার-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী। হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের ওই ব্যবসায়ী আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকার সিএমএম কোর্টে মামলাটি দায়ের করেন। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পিআইবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় বিচারক।

বাদীর আইনজীবী মো. মাহমুদুল হাসান এ তথ্য জানান। বাদীর আইনজীবী বলেন, ইসলাম ধর্ম অবমননার দায়ে ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে দণ্ড বিধির ২৯৫ (ক) ধারায় মামলার আবেদন করি। আদালত আমাদের কথা ও বাদীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার মানুষের মৌলিক অধিকার। বিয়ে হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতি ও বিধান। বিবাদী সানজিদা ইসলাম তুলি মুসলমানদের বিয়ে ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন। তাই এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার হলো মানুষের মৌলিক অধিকার। বিয়ে ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতি ও বিধান। পবিত্র কোরআনে সুরা নিসার ৩ নম্বর আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারবেন। অন্যদিকে বাংলাদেশের প্রচলিত আইন ‘মুসলিম পার্সোনাল ল’ (শরিয়ত) অ্যাপ্লিকেশন এক্ট, ১৯৩৭’ ধারা (২) অনুযায়ী বিয়ে, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষরা যদি মুসলিম হয় সে ক্ষেত্রে ইসলামী শরীয়াহ আইন প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে কোনও নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারে, কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই।

এতে আরও বলা হয়, বিবাদী সানজিদা ইসলাম তুলি ইসলামে বিয়ে ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

জীবিকার তাগিদে এসেছিলেন ময়মনসিংহে, ফিরলেন লাশ হয়ে
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের একাদশে থাকছেন যারা
  • ১৫ জুলাই ২০২৬
নবীনদের পদচারণায় মুখরিত ববি ক্যাম্পাস
  • ১৫ জুলাই ২০২৬
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ
  • ১৫ জুলাই ২০২৬
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে চাকরি, পদ ১৪, আবেদন আগা…
  • ১৫ জুলাই ২০২৬
৭০ মিনিটের দিকে সমতায় ফিরবে ইংল্যান্ড, শেষ মুহূর্তের গোলে জ…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence