জামিনে মুক্ত কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল

২৪ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ AM
শহিদুল ইসলাম বাবুল

শহিদুল ইসলাম বাবুল © সংগৃহীত

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (২৪ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তার জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে ১৮ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরের দিন ১৯ আগস্ট খালাস চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। এ ছাড়া তার জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত আপিল গ্রহণ করে জামিন শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য করেন। 

শহিদুল ইসলাম বাবুলের আইনজীবী নেহার হোসেন ফারুকি ও সাদেকুল ইসলাম ভুঁইয়া (জাদু) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: এনসিপি নেতাকে মারধর, রুমিন ফারহানা বলেন— আমাকে ধাক্কা দিয়েছে, সো আমার লোক তো বসে থাকবে না

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাবেন। এ সময় দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকার বিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল ওইদিনই মামলা করেন। 

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান। মামলার সব কার্যক্রম শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর রায় দেন আদালত।

রায়ে শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9