বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পিপি বহিষ্কার

২১ আগস্ট ২০২৫, ১১:১৮ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ PM
অভিযুক্ত অ্যাডভোকেট মো. রুহুল আমিন

অভিযুক্ত অ্যাডভোকেট মো. রুহুল আমিন © টিডিসি

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রুহুল আমিনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতি জরুরি সভা ডেকে তাকে সদস্য  পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। পাশাপাশি সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) সকালে। ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ নিলুফার শিরিন লিখিত অভিযোগে জানান, সেদিন সকাল ৯টার দিকে তার বাসার গৃহকর্মীর মাধ্যমে একটি মামলার নথিপত্রের সঙ্গে ৫০ হাজার টাকার বান্ডিল পাঠান পিপি রুহুল আমিন। অভিযোগ অনুযায়ী, নারী ও শিশু মামলা নং–২৬১/২৫-এর জামিনের বিষয়ে এর আগে তিনি বিচারকের মোবাইলে একাধিকবার সুপারিশও করেছিলেন। শুধু তাই নয়, আলোচিত শহীদ জসীমউদ্দীনের মেয়ের ধর্ষণ মামলাতেও আসামিপক্ষের হয়ে যোগাযোগ করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিচারক নিলুফার শিরিন জানান, ঘুষ পাঠানোর ঘটনায় আমি অপমানিত ও ক্ষুব্ধ হয়েছি। বিষয়টি আমি আইনজীবী সমিতি ও জেলা জজের পিপিকে জানাই। তারা আমাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, একজন পিপি যদি রাষ্ট্রের পরিবর্তে আসামিপক্ষকে সুবিধা দিতে বিচারকের কাছে ঘুষ পাঠান, এটি খুবই নিন্দনীয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে পিপি রুহুল আমিন বলেন, সবই ষড়যন্ত্র। আমি দীর্ঘদিন সততার সঙ্গে আইন পেশায় কাজ করে আসছি।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬