ভারতীয় রিপাবলিক বাংলা টিভির প্রচারণা বন্ধে রুল

২২ জুন ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাংলা টিভি ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধের কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (২২ জুন) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাংলা টিভি 'রিপাবলিক বাংলা'র সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী মাহমুদুল হাসান। রিটে বলা হয়, এই টিভি চ্যানেলটি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাধা চেষ্টা করছে। সেজন্য দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে একটি রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়। 

রিটে আরও বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার চেষ্টাও করছে এই ভারতীয় টিভি। এজন্য বিটিআরসির কাছে এই নির্দেশনাও চাওয়া হয়। তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬