মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

১৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ PM
মাসিক ১০ হাজার টাকা ভাতাসহ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে ইন্টার্নশিপ করতে চাইলে করুন আবেদন

মাসিক ১০ হাজার টাকা ভাতাসহ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে ইন্টার্নশিপ করতে চাইলে করুন আবেদন © সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) ইন্টার্নশিপ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচে প্রার্থীদের নিকট ১৪ জুলাই আবেদনপত্র আহ্বান করেছে। ছয় মাস মেয়াদি এ ইন্টার্নশিপ প্রোগ্রামে মাসিক ১০,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি);

মাসিক ভাতা: ১০,০০০ টাকা;

ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস;

আরও পড়ুন: তিতাস গ্যাস ট্রান্সমিশন পিএলসিতে ১৩৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। অথবা,

*জ্বালানি/বিদ্যুৎ–সংক্রান্ত গবেষণাকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ভূতত্ত্ব/পদার্থ/ফলিত পদার্থ/রসায়ন/ফলিত রসায়নে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবর্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিইপিআরসির অফিশিয়াল ওয়েবসাইট

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬