এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানী

তালিকায় বাকৃবি-বুটেক্স-আইসিডিডিআর,বি’র তিনজন, নেই মেডিকেল-বুয়েট-ঢাবির কেউ

২৫ মে ২০২৬, ১০:৪৯ PM
এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি © টিডিসি সম্পাদিত

গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এশিয়ার শীর্ষ ১০০ জন বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’। ২০২৬ সালের এ তালিকায় বাংলাদেশের তিনজন বিজ্ঞানীর নাম এসেছে। তবে এতে জায়গা হয়নি দেশের শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞানী বা গবেষকের নাম।

‘দ্য এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ শিরোনামে সম্প্রতি এই তালিকা প্রকাশ করা হয়েছে। এতে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) গবেষক তাহমিদ আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যালামনাই মারজানা আক্তার।

এরমধ্যে তাহমিদ আহমেদ লাইফ সায়েন্সেস ক্যাটাগরি, ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি ও মারজানা আক্তার অ্যাগ্রিকালচার সায়েন্সেস ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক এই সাময়িকী ২০১৬ সাল থেকে প্রতিবছর এশিয়ার সবচেয়ে অসামান্য শীর্ষ ১০০ জন গবেষকের তালিকা প্রকাশ করে আসছে। সম্প্রতি অষ্টম সংস্করণ প্রকাশ করে সাময়িকীটি। এতে এশিয়া অঞ্চলের সেরা ও মেধাবীদের সাফল্য উদ্‌যাপন করে এবং বিভিন্ন বৈজ্ঞানিক শাখায় তাদের কৃতিত্ব তুলে ধরা হয়।

এশিয়ান সায়েন্টিস্ট জানিয়েছে, এই তালিকায় স্বীকৃতি পেতে হলে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিকে তার গবেষণার জন্য পূর্ববর্তী বছরে একটি জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কার পেতে হবে। বিকল্পভাবে, তাকে একটি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক আবিষ্কার করতে হবে অথবা শিক্ষা বা শিল্পক্ষেত্রে নেতৃত্ব প্রদান করতে হবে।

এবারের সংস্করণে বাংলাদেশে তিনটি প্রতিষ্ঠান থেকে তিনজন স্বীকৃতি পেয়েছেন। তবে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞানী বা গবেষকের নাম তালিকায় জায়গা হননি।

যদিও এর আগের সংস্করণগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিয়া সাবরিনার মতো বিজ্ঞানী ও গবেষকদের এই তালিকায় স্থান হয়েছিল।

স্পেন-পর্তুগাল ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার
  • ০৬ জুলাই ২০২৬
যুবককে অপহরণের ঘটনায় বিএনপি সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৬ জুলাই ২০২৬
চসিক মেয়রের দাবি— দুই দিনের বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, অথচ ২…
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence