এইচএসসির ১৮৯ উত্তরপত্র হারানোর ঘটনায় মামলার নির্দেশ

১৪ জানুয়ারি ২০২২, ০৮:৫৭ AM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

২০২০ সালের এইচএসসি ভোকেশনাল পরীক্ষার ১৮৯টি উত্তরপত্রের দুই বান্ডিল হারিয়ে যাওয়ার ঘটনায় বিভাগীয় মামলার নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

এর আগে এ ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আব্দুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: এইচএসসির ১৮৯ উত্তরপত্র উধাও, অধ্যক্ষসহ ২ শিক্ষক বরখাস্ত

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রসচিব গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং একাডেমিক প্রধান হিসেবে কলেজের ইন্সট্রাকটর তৌহিদুর রহমান খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষার দুই হাজার উত্তরপত্র হারিয়ে শাস্তি শুধু ‘তিরস্কার’

জানা গেছে, গত ২ ডিসেম্বর উত্তরপত্রের সিলগালা করা দুটি প্যাকেট সাদা একটি কাপড়ের ব্যাগে ভরে কারিগারি শিক্ষাবোর্ডে পাঠানোর উদ্দেশ্যে গোপালগঞ্জের পোস্ট অফিসে রওনা করেন সংশ্লিষ্ট কেন্দ্রের একাডেমিক সহকারী নুরুল ইসলাম। মোটরসাইকেলযোগে যাওয়ার পথে উত্তরপত্রের ব্যাগটি পড়ে যায়। পরে সেগুলো আর পাওয়া যায়নি। এ ঘটনায় নুরুল ইসলাম গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ৩০ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এর ফল প্রকাশের কথা রয়েছে।

আরও পড়ুন: টেন্ডার জটিলতায় উত্তরপত্র সংকট, শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি

হারিয়ে যাওয়া উত্তরপত্রের পরীক্ষার্থীদের ফলাফলের বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) মো. ইয়াছিন বলেন, পরীক্ষার্থীদের কনসিডার করা হবে। আগের পরীক্ষাগুলো যাচাই করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদের নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীদের ফল যথাসময়ে প্রকাশ করা হবে।

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬